বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সহ সভাপতি  জাহাঙ্গীর আলমের দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

 

সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সহ সভাপতি জাহাঙ্গীর আলমের নিজ হাতে লেখা যুক্তি বিদ্যায় ম্যাজিক সিরিজ নামক প্রকাশিত দুইটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাতে ঈদগাঁও বাসস্টেশনে জমকালো পরিবেশে হাফেজ শাহেদ লতিফের কুরআন তেলোয়াত মধ্যদিয়ে সংগঠনে সভাপতি রেহেনা আক্তার কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম।

সংগঠন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের পরিচালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন রামু কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন – রামু কলেজের সহযোগী অধ্যাপক ইজ্জত উল্লাহ।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রেখেছেন পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম,স্বাস্থ্য সহকারী এনামুল হক এনাম,লেখক ও প্রাবন্ধিক হুমায়ুন ছিদ্দীকী, জাহাঙ্গীর আলম।

এতে উপস্থিত ছিলেন,আরাফাত শপিং কমপ্লেক্স স্বত্বাধিকারী রশিদ আহমদ, দপ্তর সম্পাদক মামুনর রশিদ রিয়াদ,প্রচারও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মোহা; ইদ্রিস, ইসমাইল বেলাল, সাজেদ সুলতান, নুর কামাল, ফয়সাল মাহমুদ ও বাহাজা ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী হাসনাত মোহাম্মদ বিজয়সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেছেন – যুব ঐক্য পরিবারের কার্যনিবাহী পরিষদ সদস্য ও জোয়ারিয়ানালা এমদাদিয়া (বড় মাদ্রাসার) শিক্ষক হাফেজ ক্বারী মিজানুল হক।

বক্তারা বলেন, আলোকিত মানুষদের মাধ্যমেই সমাজকে পরিবর্তন করা সম্ভব। শিক্ষার কোন বিকল্প নেই। জাহাঙ্গীর আলম স্যারের সাহসী এ যাত্রায় ভূয়সী প্রশংসা করে আমন্ত্রিত অতিথিরা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews