শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার মাতামুহুরিতে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও সাবেক ফুটবলারদের সম্মাননা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান

চট্টগ্রামে নওফেলের বাসায় তল্লাশি,আটক ৭

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় সাতজনকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে নগরের দুই নম্বর গেইটের চশমা হিলের বাসভবনে তল্লাশি চালানো হয়। এদিকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চৌকি বসিয়ে যানবাহন ও সন্দেজনক লোকজনকে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন একজন জুলাইযোদ্ধা। এর সূত্র ধরে পুলিশ নওফেলের বাসায় তল্লাশি চালায়। বাসায় নওফেলের পরিবারের কাউকে পাননি তারা। তবে সাতজনকে আটক করা হয়েছে। তারা নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরীর মালিকানাধীন ক্যাফে মিলানোর কর্মচারী।
নগরের দুই নম্বর গেইটের ইয়াকুব ট্রেড সেন্টারে অবস্থিত রেস্তোরাঁটি গত বছরের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায়। কর্মচারীরা নওফেলের বাসায় খাবার তৈরি করে ফুডপান্ডার মাধ্যমে গ্রাহকদের সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘একজন জুলাইযোদ্ধার ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তল্লাশি চালানো হয়েছে। এখানে ছাত্রলীগ-যুবলীগের কাউকে পাওয়া যায়নি। সাতজন, যাদের আটক করা হয়েছে তারা বোরহানের রেস্তোরাঁর কর্মচারী। তাদের কাছ থেকে ফুডপান্ডার মেশিনও জব্দ করা হয়েছে। আরও যাচাই-বাছাইয়ের জন্য তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

এদিকে নগরের বিভিন্ন মোড়ে মোড়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।আগের দিন মঙ্গলবার টহল ও থানা পুলিশদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলেই সাব মেশিন গান দিয়ে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে হত্যার নির্দেশ দেন তিনি। পাশাপাশি তল্লাশি চৌকি বাড়ানোর নির্দেশ দেন।পুলিশ কমিশনারের এমন নির্দেশনার পর নগরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। চালানো হয় তল্লাশিও।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews