Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

ঈদগাঁওতে ভরা মৌসুমেও সবজির দাম, বিপাকে ক্রেতারা

By ভোরের কণ্ঠ
November 19, 2025 1 Min Read
0

কক্সবাজারের ঈদগাঁওতে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও আলু ছাড়া সব সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে ভরা মৌসুমে বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের। ব্যবসায়ীদের মতে,আগাম মৌসুমের সবজি কৃষকের কাছ থেকেই উচ্চ দামে কিনতে হচ্ছে তাদের।

উপজেলার ঈদগাঁও বাজার, ফকিরা বাজার, পোকখালী বাজার ঘুরে দেখা যায়- ফুলকপি ৮০-৯০ টাকা কেজি বাঁধাকপি ৬০-৮০ টাকা কেজি, শিম ১১০-১২০ টাকা কেজি,মুলা ৬০ টাকা কেজি, কাঁচা মরিচ: ১৪০-১৬০ টাকা কেজি, শসা ৬০-৮০ টাকা কেজি, টমেটো: ১১০ টাকা কেজি,লাউ: ৬০-৮০ টাকা, ধনিয়া পাতা ১৫০-১৬০ টাকা কেজি, করলা: ৭০-৮০ টাকা কেজি, বেগুন: ৮০-১০০ টাকা কেজি (জাতভেদে) পেঁয়াজ: ১১০টাকা কেজি, আলু: ২০-৪০ টাকা কেজি।

এক সবজি বিক্রেতা জানান, কিছুদিন আগের টানা বৃষ্টিতে আগাম সবজির অনেক খেত নষ্ট হয়েছে। তাই কৃষকের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে আমাদের।

সবজি কিনতে আসা এক ব্যাক্তি জানান, এই বছর সবজির দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। গত সপ্তাহে ৬০ টাকা কেজি দরে শিম কিনেছি, আজ কিনলাম ১২০ টাকা। পেঁয়াজ ছিল ৬০ টাকা, এখন ১১০ টাকা। আলু ছাড়া সব কিছুর দামই বেশি। ৫০০ টাকা নিয়েও শুধু সবজি কিনে ব্যাগ ভরানো যাচ্ছেনা।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

লামায় ইটভাটা উচ্ছেদ অভিযানে বাঁধা দেয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

Next

জামায়াত প্রতি ভোটকেন্দ্রে অন্তত ৫ জন সেনাসদস্য চায়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *