শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

চকরিয়ায় ইটভাটায় অভিযানকালে যৌথবাহিনী – শ্রমিকের মধ্যে সংঘর্ষ, আটক ৮

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

চকরিয়ায় অভিযানে যাওয়ার সময় যৌথবাহিনীর সাথে শ্রমিক ও স্থানীয়দের সাথে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে অবৈধ ইটভাটায় অভিযানে ফাইতংয়ে যাওয়ার সময় উপজেলার কাকারা ইউনিয়নের মানিকপুর সড়কের বাদশারটেকে এ ঘটনা ঘটে।

ভাংচুর করা হয়েছে স্কেভেটর বহনকারী ট্রাক। এ ঘটনায় আটক করা হয়েছে আট শ্রমিককে।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি( ভারপ্রাপ্ত ) তৌহিদ আনোয়ার । তিনি বলেন সকালে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. জমির উদ্দিনের নেতৃত্বে ইটভাটায় অভিযানে যাওয়ার সময় স্থানীয়রা সড়কে ব্যারিকেড দিয়ে বাঁধা দেন। ব্যারিকেড ভেঙে যৌথবাহিনীর সদস্যরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটভাটা উচ্ছেদে যাবার পথে শ্রমিকরা অভিযান টিমকে বাঁধা দেন। তারা সড়ক অবরোধ করে নৈরাজ্য সৃষ্টি করে। এসময় শ্রমিকদের নিক্ষেপ করা ইট পাটকেলের আঘাতে যৌথবাহিনীর দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে।

শ্রমিকদের দাবি, ইটের দাম বৃদ্ধি হোক আমরা চাই না।পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত বাড়াবাড়ি বন্ধ করা হোক।মানিকপুর ও ফাইতংয়ের ইটভাটা উচ্ছেদের নামে মালিকদের পথে বসানো যাবে না, গরীব মানুষের পেটে লাথি মারা বন্ধ করা হোক।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews