1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মুফতি কাসেমী গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আটিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক।

মনিরুল হক জানান, মামুনুর রশীদের সাবেক এক স্ত্রীর পক্ষে তার মামি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এ মামলার পর আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে।

মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

মামলায় অভিযোগ করা হয়, মামুনুর রশিদ কাসেমী এক নারীকে বিয়ে করার পর সংসার করেন এবং পরে তালাকও দেন। পরে আবার বিয়ে করবেন বলে ওই নারীকে ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর কাসেমী তার হেফাজতে রেখে ধর্ষণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট