বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

বোকাস ইসলাম নয়, আমরা আসল ইসলামে বিশ্বাসী: এ্যানি

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “বোকাস ইসলাম নয়, আমরা আসল ইসলামে বিশ্বাসী। মওদূদীবাদীদের যে ইসলাম, সেটা বোকাস ইসলাম। আসল ইসলাম হলো মদিনার ইসলাম, আর আমরা সেই মদিনার ইসলামেই বিশ্বাসী।

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের ১৪নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার পক্ষে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। এ্যানি বলেন, সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সর্বপ্রথম লিখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও তার নিজের প্রতীক— সবই ধানের শীষ।

তিনি আরো বলেন, নির্বাচন এখনও হয়নি, নির্বাচন হবে— প্রতিনিধি আসবে, আপনাদের দল ক্ষমতায় আসবে। তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন বলে দাবি করেন তিনি। এ্যানি বলেন, “তারেক রহমান বলেছেন— গ্রামের মানুষের কাছে যাও। তাই আজ আমরা আপনাদের কাছে এসেছি। জিয়াউর রহমান যেমন গণমানুষের নেতা ছিলেন, বিএনপি তেমনি গণমানুষের দল।”

বক্তব্যে এ্যানি চৌধুরী বারবার ধানের শীষে সিল দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মার্কা রে মার্কা, ধানের শীষ মার্কা, সিল মারো ভাই, সিল মারো।”

সমাবেশে জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা মাহবুবুর রহমান লিটন, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews