1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শাপলাপুর বারিয়াপাড়ায় গাছ কাটতে গিয়ে গাছচাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু আমরা ইরানে সেনা পাঠাব না: পোল্যান্ডের প্রধানমন্ত্রী অভিনেতা শামস সুমন মারা গেছেন ঈদগাঁওতে শবে কদরকে ঘিরে গরু মহিষের মাংসের চড়া দামে বিপাকে ক্রেতারা ঈদগাঁও উপজেলার ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান “ইমাদ্রাসাতি” ক্যাম্পাসের আনুষ্ঠানিক যাত্রা লামায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠান রামু এপেক্স ক্লাবের উদ্যােগে সেবা কার্য্যক্রম ও এতিমদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চকরিয়ায় ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক -১ জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন চকরিয়া ট্রাক- বাসের সংঘর্ষে আহত ৬

চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ চালক আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম হাওলাদার (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ডুলাহাজারাস্থ রিংভং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো.জসিম হাওলাদার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সলিমপুর এলাকার সফি হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে এক যুবক বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ ডুলাহাজারা রিংভং এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। বেশ কয়েকটি গাড়ি তল্লাশির এক পর্যায়ে একটি মাইক্রোবাস গাড়িকে থামার জন্য সংকেত দিলে গাড়িটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে মাইক্রোবাসকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের ভিতর থেকে কাগজ মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবাবহনকারী জসিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ডুলাহাজারা এলাকায় চেকপোস্ট বসিয়ে জসিম হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট