শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

আতিফ আসলামের কনসার্ট বাতিল, হতাশ ফুয়াদ

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে দেশে কোনো কনসার্ট করার অনুমতি পাচ্ছে না আয়োজকরা। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বিদেশি শিল্পীর দেশে কনসার্ট করার ঘোষণা এলেও শেষ মুহূর্তে গিয়ে তা বাতিল হয়েছে।

সর্বশেষ বাতিল হয়েছে ‘মেইন স্টেজ শো-২০২৫’ শীর্ষক এক কনসার্ট, যেখানে আগামীকাল শনিবার ঢাকার মঞ্চে গাইবার কথা ছিল পাকিস্তানি তারকা আতিফ আসলামের। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে সেটি বাতিল করতে হয়েছে।

কনসার্ট বাতিলের পর ফুয়াদ নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেন।

মর্মাহত হয়েছেন উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আপনাদের সামনে পারফর্ম করার জন্য। কয়েক দিন ধরে আমরা ইভেন্ট কম্পানির সঙ্গে আপডেট নিচ্ছিলাম এবং যা পাওয়া গেল, তাতে মনে হচ্ছিল সবকিছু ঠিক আছে। সাউন্ড কম্পানির সঙ্গে সব ডাবল-চেক করা হয়েছিল, সবাইকে বুকিং দেওয়া হয়েছিল। জানতে পারলাম, নিরাপত্তার কারণে শো বাতিল হয়ে গেছে।

বারবার কনসার্ট বাতিল হওয়ায় মিউজিশিয়ান, সাউন্ড কম্পানি, ভেন্ডর, পৃষ্ঠপোষকসহ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমনকি ভক্তরাও। আমরা আপনাদের মতোই অপেক্ষা করছি পরিস্থিতি কখন স্বাভাবিক হবে। আমরা খুবই মর্মাহত।’ 

ফুয়াদের এই পোস্ট থেকে স্পষ্ট যে, কনসার্ট বাতিল হওয়ায় শুধু দর্শকই নয়, শিল্পীরাও সমান হতাশ এবং মানসিকভাবে বিব্রত। সাম্প্রতিক সময়ে ঢাকায় বড় আয়োজনগুলো বারবার বাতিল হওয়ায় পুরো সংগীতাঙ্গনের ওপর অনিশ্চয়তা ও সংকট নেমে এসেছে।

 শিল্পীদের দাবি, দ্রুত সমাধান না হলে এমন পরিস্থিতি ভবিষ্যতে আরো বড় ক্ষতির দিকে ঠেলে দিতে পারে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews