Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

অপরাধআজ দেশজুড়ে

লামায় জমি দখলকে কেন্দ্র করে দম্পতির ওপর হামলা

By ভোরের কণ্ঠ
December 14, 2025 2 Min Read
0

লামা(বান্দরবান) প্রতিনিধি।।

বান্দরবানের লামায় জমি জবরদখলের বিরোধকে কেন্দ্র করে এক নারীসহ স্বামীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী লামা থানায় একটি এজাহার দায়ের করেছেন।অভিযোগকারী পারুল আক্তার (৪৭), স্বামী মো. আনোয়ার হোসেন, লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, একই এলাকার মো. মাইনুদ্দিন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন জমি জবরদখলের চেষ্টা করে আসছে।এজাহার সূত্রে জানা যায়, পারুল আক্তারের নামে ছাগলখাইয়া মৌজার আর/০৮ নম্বর হোল্ডিংয়ের ১ একর ২০ শতক জমি রয়েছে, যেখানে তিনি বসতঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। অভিযুক্তরা ওই জমি থেকে প্রায় ১৫ শতক জমি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়। বিষয়টি নিয়ে তিনি আগে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত গত ১১ নভেম্বর ২০২৫ তারিখে তার পক্ষে রায় দেন এবং অভিযুক্তদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।আদালতের রায়ের পর থেকেই অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, গত ১৩ ডিসেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে অভিযুক্তরা লোহার হাতুড়ি, রড ও লাঠিসোটা নিয়ে পারুল আক্তারের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। হামলার একপর্যায়ে তার স্বামী আনোয়ার হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় অভিযুক্তরা নগদ ২ হাজার ৩০০ টাকা ও প্রায় ৮ হাজার টাকা মূল্যের স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়।পাড়ার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

সুদানে ইউএন ঘাঁটিতে নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধায়

Next

ওসমান হাদির বিদেশে চিকিৎসায় যা টাকা লাগবে, সব দেবে অর্থ মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *