সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

আগামীর সংসদে সন্ত্রাসীদের ঠাঁই হবেনা -সালাহউদ্দিন আহমদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৫৪ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামনে আর কোন গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবেনা। আমরা এমন একটি সংসদ বির্নিমান করতে চাই,যে সংসদে আর শুধু নৃত্য-গীত হবেনা,সেই সংসদে মানুষের কথা বলা হবে, কোন রকম সন্ত্রাসীদের জায়গা হবেনা। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় চকরিয়া উপজেলার পালাকাটা মাছঘাট স্টেশনে চিরিংগা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর সংসদে আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এমন একটা সংসদ চাই যেখানে আর প্রশংসার স্তুতিবাক্য প্রচলন হবেনা। সংসদ সদস্যরা মানুষের জন্য কথা বলবে,সেই সংসদে বিরোধীতা থাকবে। এমন সংসদ করে আমরা পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চাই।

তিনি আরও বলেন,আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামীর নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। শুধু তাই নয়, আগামীর নির্বাচন হবে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে প্রস্তুতি করেছি সেটা বাস্তবায়নের নির্বাচন।সুতারং আমরা মনে করি আগামীর নির্বাচন হবে এই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন জাতির বাক বদলে দিবে গণতন্ত্র দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে,সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি শক্তিশালী ভিত্তি পাবে। তার মধ্য দিয়ে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক,কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া),চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী,সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন,চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আহমদ,সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলাদের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews