শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বৃদ্ধিতে দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৪৯২ বার পড়া হয়েছে

টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা। পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। বন্যায় প্রাণহানি ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে দেশটির নিউজ এজেন্সি এসএ নিউজ।

এই চরম আবহাওয়ার প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লিম্পোপো, এমপুমালাঙ্গা, কযাজুলু-নাতাল, ইস্টার্ন কেপ এবং নর্থ ওয়েস্ট প্রদেশ। লিম্পোপোতে প্রাণহানি ১৮ জন। এলাকাটিতে প্রায় ১৩শ’ বাড়ি ক্ষতিগ্রস্ত। এছাড়াও রাস্তা ও সরকারি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে বন্ধ রাখা হয়েছে ক্রুগার ন্যাশনাল পার্ক।

মন্ত্রী ভেলেনকোসিনি হ্লাবিসা এরইমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত আরেকতি অঞ্চল এমপুমালাঙ্গা পরিদর্শন করে পরিস্থিতি সরেজমিনে দেখেন।

দক্ষিণ আফ্রিকায় বন্যা ও চরম আবহাওয়ার পরিস্থিতি এখনও সংকটাপন্ন। সরকার, উদ্ধারকারী দল ও কমিউনিটি একযোগে কাজ চালাচ্ছে, যাতে সহায়তা দ্রুত এবং সঠিকভাবে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews