শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

ঈদগাঁওতে ধানের শীষ প্রতীকের প্রা্থী কাজলের নির্বাচনী সমাবেশ ও মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের পক্ষে ঈদগাঁওতে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে চার টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এম মমতাজুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজল বলেন, “ঈদগাঁও আমার জন্মস্থান। এখানকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার রাজনৈতিক শক্তির মূল ভিত্তি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোন বিকল্প নেই।”

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদগাঁওসহ পুরো কক্সবাজার-৩ আসনে উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় তাঁর লক্ষ্য।

সমাবেশ শেষে লুৎফর রহমান কাজলের নেতৃত্বে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাসস্টেশনে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়নের পাড়া মহল্লা থেকে ডাকঢোল পিটিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।

এ নির্বাচনী মিছিলে উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, বিএনপি নেতা আবু তাহের চৌধুরী, এডভোকেট সাহাব উদ্দিন,শওকত আলমসহ বিএনপি, যুবদল,ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজল তাঁর জন্ম স্থান ঈদগাঁও উপজেলা থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। দিনভর ঈদগাঁওর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।সমাবেশ ও মিছিলকে ঘিরে ঈদগাঁও এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews