শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৬৯ বার পড়া হয়েছে

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের কাছে কোন কার্ড নেই। আপনারাই আমাদের কার্ড। আপনাদের বুকের মধ্যে একটা কার্ড চাই। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। এতোদিন স্লোগান দিয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। এখন থেকে স্লোগান হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ।

শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন।

দশ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেন, আমি বক্তৃতা দিতে আসি নাই সাক্ষী হতে এসেছি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গ দরিদ্র নয় বরং দরিদ্র করে রাখা হয়েছে। উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না বরং কাজ তৈরি করে দিতে চাই। নদী আল্লাহর দান। ৪টা নদী শুকিয়ে গিয়েছে। এদেশের কি মা বাবা ছিল না? তাহলে নদী মরে গেল কেন বলেও প্রশ্ন করেন জামায়াত আমির। ওরা নির্বাচনের কোকিল। নির্বাচন আসলে ডেকে উঠে কুহু কুহু। কিন্তু আমরা আপনাদের সাথেই ছিলাম।

তিনি আরো বলেন, আমরা দেশ এবং দেশের জনগণকে রেখে কোথাও চলে যাইনি। আমরা শত নির্যাতনের মধ্যেও আপনাদের সাথে ছিলাম। আগামীতেও একসাথে দেশ গড়ব ইনশাআল্লাহ। উত্তরবঙ্গেকে নতুন করে গড়ে তুলব। চৌষট্টি জেলায় চৌষট্টি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা বলবেন টাকা পাব কোথায়? দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়। আমরা এই টাকা ওদের গলার মধ্যে থেকে নিয়ে আসব ইনশাআল্লাহ।

শফিকুর রহমান বলেন, যদি আপনারা আমাদের সুযোগ দেন, তাহলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদার টাকা পাচার রুখে দিব। নতুন কোনো দুর্বৃত্ত, নতুন কোনো কাপড় পড়ে আসতে না পারে তুমি আল্লাহ তাদেরকে রুখে দাও। ১২ তারিখ সত্যের বিজয় তুমি আল্লাহ দান কর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews