শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ঢাক-কাঁসরের তালে উৎসবমুখর রথযাত্রা উদযাপন   লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ. লীগ নেতা সাঈদি কারাগারে 

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে পুনরায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে তিনি একটি পুরানো মামলায় পরোয়ানামুলে আত্মসমর্পণ করলে  কক্সবাজারের অতিরিক্ত চীফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফজলুল করিম সাঈদির আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট গোলাম ফারুক খান কাইছার। তিনি বলেন, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি একটি পুরানো জিআর মামলায় আদালত কতৃক জামিনে ছিলেন।

তবে শাররীক অসুস্থতা জনিত কারণে তিনি ওই মামলার পরবর্তী দুই ধার্য্য তারিখে অনুপস্থিত ছিলেন। এ অবস্থায় আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করে।

সর্বশেষ রোববার (১ ফেব্রুয়ারী তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে মামলায় জামিনের আবেদন করেন। আমি বিজ্ঞ আদালত জামিন শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গতঃ জুলাই বিপ্লব পরবর্তী ২০২৪ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যার দিকে প্রাইভেট গাড়ি যোগে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় র‌্যাবের হাতে গ্রেফতার হন ফজলুল করিম সাঈদী। পরে তাঁকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কতৃক কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদি ২০১৯ সালে প্রথমবার ও ২০২৪ সালে দ্বিতীয়বার চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews