
কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত ৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত দুইবারের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব জনগণের কল্যাণে বরাবরেই মানবিক কাজে পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছেন। বিশেষ করে তিনি রোজার ঈদ ও কোরবানি ঈদে নিজের ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্র পরিবারের মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন। এছাড়াও সারাবছর নানাভাবে সংকট সমস্যায় থাকা মানুষের জন্য পাশে থাকার চেষ্টা করেন।
চিরিঙ্গা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মুজিবুল হক মুজিব জনগণের দুর্দিনে পাশে থাকার পাশাপাশি এলাকার মসজিদ মাদরাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নেও যতেষ্ঠ ভুমিকা রেখে চলছেন। এরই ধারাবাহিকতায় নিজ এলাকার বাইরে বিভিন্ন মসজিদ মাদরাসার উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমতো সহযোগিতা দিয়ে আসছেন।
সর্বশেষ এই রমজান মাসে তিনি চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হালকাকারা কেন্দ্রীয় জামে মসজিদের জন্য এক লাখ টাকার নতুন ফ্যান উপহার দিয়ে স্থানীয় জনগণের মাঝে প্রশংসায় ভাসছেন। গত ১৫ মার্চ তিনি হালকাকারা কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হয়ে মসজিদ পরিচালনা কমিটির সংশ্লিষ্টদের হাতে নতুন ফ্যানগুলো তুলে দিয়েছেন।
সাবেক পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিব বলেন,
চকরিয়া পৌরসভার ০২নং ওয়ার্ডের হালকাকারা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে ১ লক্ষ টাকার ফ্যান প্রদান করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
মহান আল্লাহ যেন আমার এই সামান্য প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের সবাইকে আল্লাহর ঘরের খেদমত করার তৌফিক দান করেন।
তিনি স্থানীয় এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে মানুষের সেবা ও সমাজের কল্যাণে কাজ করে যেতে পারি।
হালকাকারা কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কমিটির সদস্যসচিব ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক জুবাইদুল হক বলেন, সাবেক পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিব আমাদের মসজিদের জন্য এক লাখ টাকার নতুন ফ্যান উপহার দিয়ে মানবিকতার অনন্য উদাহরণ দেখিয়েছেন। তাঁর এই মানবিক কাজের বদৌলতে আজ আমাদের মসজিদ আলোকিত হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লী এলাকাবাসী এবং মসজিদ পরিচালনা কমিটির সবাই তাঁর এই অবদানের জন্য উদ্বেলিত। ##