বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

গণঅধিকার পরিষদ নেতা আব্দুল কাদের (প্রাইম)-এর সাথে এমপি সাচিং প্রো জেরির বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদের (প্রাইম) ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে বান্দরবান জেলা ৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রো জেরী বাবু-এর সাথে এ বৈঠকে মিলিত হন।

বান্দরবান সদরে এমপির নিজ বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল আন্তরিক ও ফলপ্রসূ। উভয় পক্ষ পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।
এ সময় পার্বত্য অঞ্চলের নিরাপত্তা জোরদার, অবহেলিত জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
বৈঠক শেষে আব্দুল কাদের (প্রাইম) ও সাচিং প্রো জেরী বাবু পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কল্যাণে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের সমন্বিত উদ্যোগ পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews