সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

ঈদগাঁওতে ছেলেদের সাথে বাকবিতন্ডা বাবার মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে ছেলেদের সাথে বাগবিতণ্ডার পর বাবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক দশটার দিকে ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ায় নুরুল হুদা প্রকাশ লোদানের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে লোদানের সাথে তার বড় ছেলে ও অপর ছেলের সাথে বাগবিতণ্ডা হয়, যা হাতাহাতির পর্যায়ে গড়ায়। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে লোদানের মৃত্যু হয়।

পারিবারিকভাবে প্রথমে দুই ছেলে কর্তৃক নির্যাতনে মারা যাওয়ার কথা বলা হলেও গভীর রাতে এমন সংক্রান্ত অভিযোগ থেকে তারা সরে এসেছে বলে জানা গেছে। অনেকের মতে,রাগের মাথায় তিনি স্ট্রোক করেছেন। তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,সংবাদ পেয়ে লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। মৃত ব্যক্তির স্ত্রী একটি অপমৃত্যুর মামলা করে ছেন। ময়নাতদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews