বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ

কোটি টাকার জমি দখল শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ব্যবসায়ী শাহজাহানের নেতৃত্বে কোটি টাকার জমি দখল” শিরোনামে প্রচারিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। যাহা উদ্দেশ্যপ্রনোদিত মিথ্যা,বানোয়াট ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন তরুণ ব্যবসায়ী মোঃ শাহজাহান।

রেশন ব্যবসায়ী শাহজাহান জানান, তাকে সামাজিক, ব্যবসায়ীক ও বন্ধু মহলে হেয় প্রতিপন্ন করতে পৌরসভা ২ নং ওয়ার্ড হালকাকারার বাসিন্দা মরহুম ইদ্রীস সও: এর পূত্র জাহাঙ্গীর আলম মন্টু স্থানীয় ভূমিূদখল চক্রের যোগসাজশে এই মিথ্যা ভিত্তিহীন সংবাদ টি সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন। ওয়ারিশ মূলে জমিটির প্রকৃত মালিক ১৪ গ্রুপ। তিনি সকলের সম্মতিতে পাওয়ার মূলে জমিতে আইনী সহায়তার কাজ করছেন। এখানে তার একার কোন স্বার্থ নাই। জাহাঙ্গীর গং এরইমধ্যে তাদের ওয়ারিশি ও ক্রয়কৃত জমি ভোগদখলে থেকে বিক্রি করে দিয়ে আরও ৩০ শতক জমি জবরদখল করে রেখেছে।

আরেক ভুক্তভোগী আরিফুল আলম জানান ১২-১- ২৬ ইং তারিখ ১৮৫ নং কবলা মুলে ১০.৫ শতক জমি বিক্রি করে প্রতারণার মাধ্যমে ৫৬ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই জাহাঙ্গীর আলম। মন্টু অসুস্থতার ভান করে অনেক ব্যবসায়ীর সাথে প্রতারণায় লিপ্ত রয়েছেন।উল্লেখিত জমিটি রক্ষণাবেক্ষণের জন্য টিন দিয়ে ঘিরে রেখেছেন।এ বিষয়ে স্থানীয়ভাবে সমাধানের জন্য জাহাঙ্গীর ও তার পরিবারকে ডাকা হলে তারা শালিশি বৈঠকে উপস্থিত হন নি। আরিফুল আলম বাদী হয়ে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকে জাহাঙ্গীর আলম গং আরও বেপরোয়া হয়ে ব্যবসায়ী শাহজাহানের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে।

এই মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যপ্রনোদিত সংবাদে প্রশাসন,এলাকাবাসী, দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

অনুরোধক্রমে–
মোঃ শাহজাহান
হালকাকারা ২ নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews