শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ অতীতের মতো ‘গুপ্তবাহিনী’ বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ৫০০ ডলারের রেকর্ড শিখর থেকে নেমে বর্তমানে ৪ হাজার ৪৯৩.৭৯ ডলারে অবস্থান করছে। মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই দরপতন ঘটেছে।

ফলে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্বর্ণের বাজারে সুবাতাস বইছে। বিশ্ববাজারে দাম কমায় দেশটিতে গত এক মাসে প্রতি গ্রাম স্বর্ণের দাম ১০০ দিরহামের (প্রায় ৩ হাজার ২০০ টাকা) বেশি কমেছে। ফলে দীর্ঘ মন্দাভাব কাটিয়ে দুবাইসহ আমিরাতের জুয়েলারি দোকানগুলোতে ২৪ ক্যারেট বিনিয়োগের স্বর্ণ এবং ২২ ক্যারেট গয়নার চাহিদা ব্যাপক হারে বেড়েছে। খবর খালিজ টাইমস।

দেশটির স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা—উভয় পক্ষই বাজারে ফিরতে শুরু করেছেন।

রোববার (২৯ মার্চ) আমিরাতের বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের বিক্রি হয়েছে ৫৪১.২৫ দিরহামে। অন্যদিকে, গয়নার জন্য জনপ্রিয় ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫০১.২৫ দিরহাম।

আমিরাতের বড় জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর একটি ‘বাফলে জুয়েলার্স’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা বলেন, ২৪ ক্যারেট স্বর্ণের বার এবং কয়েনের চাহিদা হঠাৎ করেই বেড়েছে। যারা বিনিয়োগের কথা ভাবছিলেন, তারা বর্তমান দামকে বাজারে ঢোকার সেরা সুযোগ মনে করছেন। তিনি আরও জানান, শুধু অভিজ্ঞ বিনিয়োগকারী নয়, এবার তরুণ ও নতুন ক্রেতারাও বাজারে ভিড় করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews