বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমজমের পানি ও গোলাপজল দিয়ে ধোয়া হলো পবিত্র কাবাঘর বাংলাদেশকে হারিয়ে যা বললেন সেঞ্চুরিয়ান কাইয়া চুনতিতে বাগান সৃজনের কাজের সময় বন্যহাতির আক্রমণ, শ্রমিক আহত তামিমকে আজীবন সদস্য সম্মাননা দিল এমসিসি সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪ জনের সবাই সৌদির নাগরিক লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সভাপতি সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি Mostbet – Fantaziya Idmanı Nədir və Necə İşləyir? – Mostbet-də Fantaziya Liqaları və Turnirlər – key points, tips, and quick explanations Mostbet – Mostbet – Fantaziya İdmanı Nədir – Texnoloji Baza – Mostbet-də Fantaziya Turnirləri – Addım-addım Qurulum ইনানী সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

আগামীতে বছরব্যাপী আয়কর রিটার্ন দাখিল করা যাবে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

আগামী অর্থবছর থেকে সারা বছরব্যাপী অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ থাকবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, বর্তমানে আয়কর দিবস ৩০ নভেম্বর। এ সময়ের মধ্যে করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয়।

মঙ্গলবার এনবিআরের প্রাক বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আগামীতে এ ধরনের আয়কর দিবস থাকবে না। আয়কর রিটার্ন দাখিলে আমরা চারটি প্রান্ত নির্ধারণ করে দিব। এরমধ্যে যেসব আয়করদাতা প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিল করবেন তাদের জন্য করছাড় সুবিধা থাকবে।

এরপর দ্বিতীয় প্রান্তিকে যারা রিটার্ন দাখিল করবেন তারা নিয়মিত করদাতা হিসাবে বিবেচিত হবেন। তৃতীয় প্রান্তিকে যারা রিটার্ন দাখিল করবেন তারা কিছুটা বেশি টেক্স দিবেন। এরপর শেষপ্রান্তিকে রিটার্ন দাখিলকারীকে আরও একটু বেশি টেক্স দিতে হবে। এখন করদাতারাই সিদ্ধান্ত নিবেন তিনি কোন প্রান্তিকে রিটার্ন দাখিল করবেন।

চলতি আয়কর বর্ষে রিটার্ন দাখিলে আজই শেষদিন উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন,এখন পর্যন্ত ৪২ লাখ মানুষ আয়কর রিটার্ন জমা দিয়েছেন।  ইতোমধ্যে ২০ হাজারের মত আয়করদাতা সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন।

অনলাইনে সময়ের আবেদন বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। আইন অনুযায়ী, সংশ্লিষ্ট কর অঞ্চলের কর্মকর্তা ৯০ দিন পর্যন্ত সময় আবেদন মঞ্জুর করতে পারেন। সে অনুযায়ী যদি তিনি আবেদন অনুমোদন করেন তাহলে আগামী ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।

তিনি বলেন, সুশাসন নিশ্চিত করা গেলে রাজস্ব বাড়বে। এজন্য লিকেজ দূর করা হবে। কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে।  গত বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারীতে ২৮ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews