
এম আবু হেনা সাগর, ঈদগাঁও
জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের মেধাবী ছাত্র রঞ্জন প্রসাদ দাশ গুপ্ত সম্প্রতি “হসপিটাল ম্যানেজমেন্ট” বিষয়ে ডক্টরেট ডিগ্রি (Ph.D) অর্জন করেছেন।
তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পশ্চিম ভোমরিয়াঘোনা চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা এবং শিক্ষক রেবতী দাসের সন্তান। দীর্ঘ শিক্ষা জীবনে তিনি একাধিক উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তৎমধ্যে পিএইচডি (হসপিটাল ম্যানেজমেন্ট) মাষ্টার্স ইন পাবলিক হেলথ (হসপিটাল ম্যানেজমেন্ট), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (অস্ট্রেলিয়া),এমবিএ (মার্কেটিং)।
বর্তমানে তিনি ঢাকায় একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (COO) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের অভিজ্ঞতার মধ্যে রয়েছেন—চিফ অপারেটিং অফিসার, এসপেরিয়া হেলথ কেয়ার লিঃ, চট্টগ্রাম, জেনারেল ম্যানেজার, সাজিনাজ হসপিটাল লিঃজেনারেল ম্যানেজার, ম্যাক্স হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিঃ, চিফ বিজনেস অফিসার, ল্যাবএইড গ্রুপ, ব্রাঞ্চ ম্যানেজার, পপুলার ডায়াগনস্টিক লিঃ, সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার, পপুলার ফার্মাসিউটিক্যালস লিঃ,সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
তাঁর এ অসাধারণ ও গৌরবময় অর্জনে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
প্রাক্তন ছাত্রদের মতে, রঞ্জন প্রসাদ দাশ গুপ্তের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো বিদ্যালয় পরিবার ও এলাকার জন্য গর্বের বিষয়। তাঁর কৃতিত্বে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।