বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ

চকরিয়ায় জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
চকরিয়া উপজেলা কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০১ এপ্রিল) বিকেলে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। তিনি বলেন,ডুলাহাজরা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স ছাড়া জ্বালানী তেল বিক্রয় ও অতিরিক্ত মূল্যে জ্বালানী তেল বিক্রয়ের অপরাধে দুইজন দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ২০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া চকরিয়া উপজেলার মৌলভীরকুম এলাকায় ইয়াবা সেবনের অপরাধে মিনার(৩৫) নামক একজন ব্যক্তিকে এক মাস কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। কোনোভাবেই জ্বালানি তেলের অবৈধ মজুত বা অতিরিক্ত দামে বিক্রি সহ্য করা হবে না। যেখানে অভিযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews