সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

ঈদগাঁও সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত -৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৫জন আহতের খবর পাওয়া গেছে।

জানা যায়, নিহত উবাইদুল্লাহর মা পবিত্র ওমরা পালন শেষে দেশে আসলে ছেলে রিসিভ করতে চট্টগ্রাম এয়ারপোর্টে যায়। পরে চট্টগ্রাম বিমান বন্দর থেকে নোহা গাড়িযোগে বাড়ির পথে রওনা দিয়েছিলেন। কিন্তু চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছলে ভয়াবহ মুখোমুখী হলো নোহা- পিকআপ ভ্যান দুর্ঘটনা। ঘটনাটি ঘটে ১ এপ্রিল ( বুধবার) বিকেল তিনটার দিকে।
এমন হৃদয়বিদারক ঘটনায় আত্মীয় স্বজনসহ পুরো এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে। আহতদের উদ্ধার পূর্বক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত উবাইদুল্লাহ ঈদগড় ইউনিয়নের লেইংগা পাড়ার সামশু আলমের সন্তান। তিনি ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এলাকার লোকজনসহ তারই সহপাঠীবৃন্দ। ওমরা হজ্ব শেষে ফেরত আসা মা তার ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বারবার অজ্ঞান হয়ে পড়েন।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews