সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারে জাতীয় সার্ফিং টুর্নামেন্ট উদ্বোধন: খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ
জাতীয় সার্ফিং টুর্নামেন্ট উপলক্ষে কক্সবাজার বিচের লাবনী পয়েন্টে ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো জানান, খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবে। একই সঙ্গে কক্সবাজারের তরুণ সার্ফাররা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম ও বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews