1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
১০ নম্বর জার্সিতে রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি এবার রোমানিয়ায় ড্রোন হামলা, অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে ভোরের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক চকরিয়ার সিএনজি, অটোরিকশা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিকদের ঈদ মোবারক জানালেন সভাপতি মোহাম্মদ ইদ্রিস বৃহত্তর চকরিয়া প্রবাসী সংগঠনের সভাপতি মিজানুল হক ঈদ মোবারক জানালেন ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ্ব কুতুবউদ্দিন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লামায় সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষিকা স্বামীসহ হাজত বাস জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

চকরিয়ায় চিংড়িঘের মালিককে পানিতে ডুবিয়ে হ’ত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

চকরিয়ায় চিংড়িঘের দখলে নিতে সশস্ত্র ডাকাত-সন্ত্রাসীরা বেধড়ক পেটানোর পর ঘেরের পাশের খালের পানিতে ডুবিয়ে শ্বাসরোধে মঞ্জুর আলম (৫৫)কে হত্যা করা হয়েছে মৎস্যঘেরে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর আলম ওই এলাকার জাফর আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মৎস্য ঘেরে কাজ করতেন।

পরিবারের সদস্যদের দাবি, চিংড়ি ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় রমজান আলীর সঙ্গে মঞ্জুর আলমের কয়েকদিন ধরে বিরোধ চলছিল। নিহতের ভাই জামাল হোসেন জানান, বুধবার প্রতিপক্ষের লোকজন হাতুড়ি, দা ও কিরিচ নিয়ে মঞ্জুর আলমের ওপর হামলা চালায়।এ ঘটনায় চকরিয়া থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছিল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে মৎস্য ঘেরে মঞ্জুর আলমকে একা পেয়ে আবারও হামলা চালায় প্রতিপক্ষ।

নিহতের চাচা ইমাম হোসেন বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে মঞ্জুর তাকে সতর্ক করে জানিয়েছিলেন যে রমজান আলীর লোকজন আসতে পারে। পরে ঘেরে শব্দ শুনে গিয়ে তিনি মঞ্জুর আলমকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

এদিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের পরিবার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট