বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ

ঈদগাঁওতে বর্ণাঢ্য র‍্যালিতে জাতীয় ক্রীড়া দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‍্যালি এবং নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করেছে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। ক্রীড়াঙ্গনের আনন্দ ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশ ছিল।

দিবসটি উপলক্ষে ৬ এপ্রিল (সোমবার) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অংশগ্রহণকারীদের ক্রীড়া বিষয়ক নানা স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে উঠে পুরো এলাকা।

অংশ নেন- সাবেক ক্রীড়াবীদ মামুন সিরাজুল মজিদ,লতিফ,আজমগীর,হারুনর রশিদ, সাবেক মেম্বার বাবুলও রানিং ক্রীড়াবীদ ছৈয়দ করিমসহ স্থানীয় ব্যাক্তিও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা। তাদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে উঠে আর ও প্রাণবন্ত এবং তাৎপর্যপূর্ণ।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ক্রীড়া মুখী করতে এবং সুস্থ-সবল জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ক্রীড়ার প্রসার ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews