1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
অনুমতি ছাড়া হজ পালনে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ চকরিয়ায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১৩ আসামি আটক রামুতে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক রামুতে ঋণের বোঝা ও পারিবারিক কলহ: ওড়না পেঁচিয়ে যুবকের আ’ত্মহ’ত্যা! চকবাজারে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা, গ্রেপ্তার ১ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী এপেক্স ক্লাব অব চকরিয়ার বেস্ট সম্পাদক হয়েছেন ফরিদা ইয়াছমিন ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন ঈদগাঁওতে  বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ‎

অনুমতি ছাড়া হজ পালনে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে অননুমোদিতভাবে হজ পালন ও এতে সহায়তার বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে বলেও জানিয়েছে তারা। খবর দ্য ইকোনমিক টাইমসের।

শনিবার (১৮ এপ্রিল) থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে, যা হজের সময় প্রযোজ্য হবে। অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করা ব্যক্তি, কিংবা মক্কা ও আশপাশের পবিত্র স্থানে অবৈধভাবে প্রবেশ বা অবস্থানকারীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে।

নতুন নিয়ম অনুযায়ী, বৈধ পারমিট বা ভিজিট ভিসা ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। একই জরিমানা প্রযোজ্য হবে সেসব ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রেও, যারা নির্ধারিত সময়ের মধ্যে মক্কায় প্রবেশ বা অবস্থান করবেন।

এছাড়া, অননুমোদিত হজে সহায়তাকারীদের জন্য আরও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ভিসা করে দেওয়া, পরিবহন ব্যবস্থা করা কিংবা হোটেল, অ্যাপার্টমেন্ট বা বাসায় থাকার ব্যবস্থা করে দিলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। তবে অপরাধে জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশকারী বা মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে অপরাধে ব্যবহৃত যানবাহন জব্দের নির্দেশও দিতে পারে আদালত।

সবাইকে হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার এবং কোনো ধরনের অনিয়ম দেখা গেলে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হজ উপলক্ষ্যে লাখো মুসল্লির সমাগমের আগে জনসমাগম ও প্রবেশ ব্যবস্থাপনা জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট