1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ চকরিয়ায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১৩ আসামি আটক রামুতে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক রামুতে ঋণের বোঝা ও পারিবারিক কলহ: ওড়না পেঁচিয়ে যুবকের আ’ত্মহ’ত্যা! চকবাজারে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা, গ্রেপ্তার ১ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী এপেক্স ক্লাব অব চকরিয়ার বেস্ট সম্পাদক হয়েছেন ফরিদা ইয়াছমিন ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন ঈদগাঁওতে  বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ‎ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার

চকবাজারে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন ডিসি রোড এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কলেজছাত্র আশফাক কবির সাজিদ (১৭) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভবনের এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।

নিহত আশফাক কবির সাজিদ বাংলাদেশ এয়ার ফোর্স শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় হলেও তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১২ এপ্রিল) বিকেলে তার বন্ধু ফারদিন হাসান ফোন করে তাকে মৌসুমি আবাসিক এলাকায় ডেকে নেয়। সেখানে পৌঁছানোর পর কয়েকজন তরুণ তাকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

তাদের হাত থেকে রক্ষা পেতে আশফাক পাশের একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিয়ে আটতলায় উঠে যান এবং নিচের গেট বন্ধ করে দেন। তবে হামলাকারীরা গেটে চাপ দিলে ভবনের নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দেন বলে অভিযোগ রয়েছে।

এরপর হামলাকারীরা ওপরের তলায় গিয়ে তাকে মারধর করে এবং একপর্যায়ে লিফটের ফাঁকা গর্তে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেপ্তার করে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এটি কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বজনিত ঘটনা কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নিহতের বাবা দাবি করেছেন, তার ছেলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট