1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষিকা স্বামীসহ হাজত বাস জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কক্সবাজারের রামুতে বিনোদন পার্কের সামনে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনসিজিসহ গ্রেফতার ৩। রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে তেলাপোকা পার্টির ভয়ে কাঁপছে মোদি সরকার! বন্ধ করলো ওয়েবসাইটও চকরিয়ায় এক প্রবাসী পরিবারের উপর কয়েক দফা হামলা ও লটুপাটের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা ঈদগাহ রশিদ আহমদ কলেজ সরকারী করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ 

সৌদি আরব গিয়ে ভিক্ষাবৃত্তি, তিন নারীসহ ৪ পাকিস্তানি আটক

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সৌদি আরবে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন নারীসহ চারজনকে গ্রেফতার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। শনিবার (১৮ এপ্রিল) তাদের আটক করা হয়। ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এফআইএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা হলেন- শাহনওয়াজ, শাহজিয়া, সোনিয়া ও ফারজানা বিবি। তারা সবাই ইসলামাবাদের বাসিন্দা। ওমান হয়ে সৌদি আরব থেকে দেশে ফেরার পর শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের সন্দেহজনক ভ্রমণ ইতিহাসের কারণে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা সৌদি আরবে সংঘবদ্ধভাবে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তদন্তে জানা যায়, সৌদি আরবে অবস্থানরত মুহাম্মদ সিদ্দিক আকবর নামের এক এজেন্টের মাধ্যমে তারা ভিসা ও টিকিট সংগ্রহ করেছিলেন। ওই এজেন্ট প্রতিজনের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার রুপি নিয়ে ভ্রমণের ব্যবস্থা করেন। এই অর্থ ভিক্ষাবৃত্তির মাধ্যমে উপার্জিত টাকা থেকে পরিশোধ করা হয়েছিল।

এ বিষয়ে এফআইএ গুজরানওয়ালা জোনের পরিচালক মুহাম্মদ বিন আশরাফ ‘ডন’-কে জানান, গ্রেফতারকৃতরা ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন। তিনি আরও বলেন, সৌদি আরবে ভিক্ষাবৃত্তির চক্র পরিচালনায় জড়িত মূল এজেন্টকে দেশে ফেরত আনতে এফআইএ সৌদি আরব দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট