বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

আমেরিকাকে কঠিন শর্ত দিয়ে রাখল ইরান

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে, সেটা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নিশ্চিত করে দিয়েছেন। আগামীকাল সোমবার সন্ধ্যায় মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদ পৌঁছাতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প।

কিন্তু ইরান কি পাকিস্তানে তাদের প্রতিনিধিদল পাঠাবে? ইরানের সরকারের দিক থেকে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এদিকে দ্বিমুখী খবরে সংবাদমাধ্যম সয়লাব।

একদিকে ইরানি সূত্রের কাছ থেকে পাওয়া খবর জানিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন লিখেছে, ইরান প্রতিনিধিদল পাঠাবে এবং সেই দল আগামী মঙ্গলবার ইসলামাবাদ পৌঁছাতে পারে। কিন্তু ইরানের সংবাদমাধ্যমে আসছে উল্টো খবর।

ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে শর্ত বেঁধে দিয়েছে ইরান। সেটি হলো, ইরানের বন্দরকে ঘিরে যুক্তরাষ্ট্র যে ব্লকেড দিয়ে রেখেছে, সেটি উঠিয়ে নিতে হবে। এই নৌ অবরোধ যতদিন বহাল থাকবে, ততদিন পাকিস্তানে কোনো আলোচক দল পাঠাবে না ইরান।

তাসনিম নিউজ লিখেছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ কার্যকর থাকা অবস্থায় কোনো আলোচনা হবে না। অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews