বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

চকরিয়ার হারবাংয়ে বনের জায়গায় পাকা বাড়ি নির্মাণ

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চকরিয়ার হারবাংয়ে বন বিভাগের জায়গা দখল করে পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে।এছাড়াও ওই এলাকায় বন বিভাগের জায়গা দখল করে একাধিক বাড়ি নির্মাণ করছে একটি সিন্ডিকেট।বন উজাড় করে বসতি স্থাপন করায় ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য।

বিগত কয়েকদিন ধরে উপজেলার হারবাং দক্ষিণ নোনাছড়ি এলাকায় এ স্থাপনা তৈরি করা হচ্ছে।
জানাগেছে-ওই এলাকার আক্তার মিস্ত্রির ছেলে প্রবাসী জাহেদুল ইসলাম এই বাড়ি নির্মাণ করছেন।
এতে করে বন বিভাগের জমি বেদখল হচ্ছে।

স্থানীয় এক শ্রেণির অসাধু ব্যক্তির সংঘবদ্ধ চক্র ও বন বিভাগের যোগসাজশে বনের জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

হারবাং বিট কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন-বন বিভাগের জমি দখল করে কাউকে কোন ধরনের স্থাপনা করতে দেওয়া হবেনা।ইতিমধ্যে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews