1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে বন্ধু দেশগুলোর জন্য টোল মওকুফ ইরানের কক্সবাজার টেকনাফে ইয়াবাসহ আটক ৪ ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু অস্ত্র মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিন পেয়ে আবারও বেপরোয়া, বিএনপি নেতাকে হুমকি কোচিং-নোট গাইড বন্ধ করে দেওয়া হবে: ববি হাজ্জাজ অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী বিশ্বজুড়ে তাপমাত্রা নিয়ে ভয়ংকর সতর্কবার্তা হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ রামুতে পুলিশের অভিযানে ১২০ লিটার চোরাই মদ উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজার টেকনাফে ইয়াবাসহ আটক ৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ ও মরিচ্যায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩১ হাজার ২৭৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৩ জন চালক এবং ১ জন হেলপার রয়েছেন। এসব অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা, একটি প্রাইভেট কার এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে একটি সিএনজি চালিত অটোরিক্সায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ চালককে আটক করে বিজিবি। আটক চালক মো. খলিলুর রহমান (৩৮) কক্সবাজার জেলা সদরের পূর্ব লাহাড়পাড়া গ্রামের বাসিন্দা।

 

একই দিনে মরিচ্যা বিজিবির যৌথ চেকপোস্টে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে সবচেয়ে বড় চালানটি উদ্ধার করা হয়। সেখান থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

 

এছাড়া গত ২২ এপ্রিল টেকনাফের শিলখালীতে প্রাইভেট কারযোগে ইয়াবা পাচারের সময় ৫০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল হাই (৩৫) নামে একজনকে আটক করে বিজিবি। আটক আব্দুল হাই কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অগ্রাকুন্ডা গ্রামের বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট