বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

চকরিয়ায় পূরবী বাস-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

চকরিয়ার হারবাং পূরবী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।এঘটনায় পপুলার ওষুধ কোম্পানির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) মিজানুর রহমান (৩৬) নিহত হন।তিনি  চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা ।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান নামে ওষুধ কোম্পানির এক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। বাসটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews