শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

কক্সবাজারে বজ্রপাতে লবণচাষির মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালীতে বজ্রপাতের বিকট শব্দে স্ট্রোক করে মুহাম্মদ সরওয়ার (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

শনিবার (২ মে) দুপুর ১ টা ২০ মিনিটের দিকে খারাংখালীর নতুন পাড়া সংলগ্ন লবণ মাঠ এলাকায় হঠাৎ মূষলধারে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের বিকট শব্দ হয়। ওই সময় মাঠে কাজ করছিলেন সরওয়ার। বিকট শব্দে সরওয়ার পার্শ্ববর্তী লবণ মাঠে স্ট্রোক করে পড়ে যান। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে দ্রুত হ্নীলা ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজালাল সরওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরওয়ারের মৃত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।

মুহাম্মাদ সরওয়ার স্থানীয় খারাংখালী নতুন পাড়া এলাকার হাজী নুরুল আলমের ছেলে। তিনি ১ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews