বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

উত্তর মহেশখালী উপজেলা বাস্তবায়নের ঘোষণা এমপি আলমগীর ফরিদের

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

আকতার মিয়া, মহেশখালী কক্সবাজার।

মহেশখালীর প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ‘উত্তর মহেশখালী’ নামে নতুন উপজেলা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদ। বৃহৎ পাঁচটি ইউনিয়ন বিভাজনের চলমান কার্যক্রমের পর এবার পৃথক উপজেলা গঠনের এই ঘোষণায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও আশার সঞ্চার হয়েছে।
শুক্রবার (১৫ মে) মহেশখালীতে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদল আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সভায় ছাত্রদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে এমপি আলমগীর ফরিদ বলেন, মহেশখালী ভৌগোলিকভাবে বিস্তীর্ণ ও গুরুত্বপূর্ণ একটি উপকূলীয় জনপদ। দীর্ঘদিন ধরে প্রশাসনিক সীমাবদ্ধতা, যোগাযোগ সংকট এবং সেবাপ্রাপ্তির জটিলতার কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে উত্তরাঞ্চলের বাসিন্দাদের উপজেলা সদরে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি বলেন,
“জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে উত্তর মহেশখালীকে পৃথক উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা সময়ের দাবি। খুব দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে।”
সভায় তিনি আরও জানান, সরকারের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ পরিকল্পনার অংশ হিসেবে মহেশখালীর বড় আয়তনের পাঁচটি ইউনিয়ন বিভাজনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ইউনিয়ন গঠনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার পরিকল্পনা রয়েছে। এর ধারাবাহিকতায় পৃথক উপজেলা বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয়দের মতে, উত্তর মহেশখালী উপজেলা বাস্তবায়িত হলে জন্মনিবন্ধন, ভূমি সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আদালতসহ বিভিন্ন সরকারি দপ্তরের সেবা পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না। পাশাপাশি নতুন প্রশাসনিক অবকাঠামো গড়ে উঠলে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগও বৃদ্ধি পাবে।
সভায় বক্তারা মহেশখালীর উন্নয়নে চলমান বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে দ্রুত উত্তর মহেশখালী উপজেলা বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, মহেশখালী বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হচ্ছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
সভা শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এমপি আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews