বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

সাংবাদিক অলি উল্লাহ রনির পুত্র নুরে ইলাহি নাদিমের ইসালে সওয়াবের দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের সাংবাদিক অলি উল্লাহ রনির মেজ ছেলে মরহুম নুরে ইলাহি নাদিমের ইসালে সওয়াবের উদ্দেশ্যে দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬ ইং) মরহুমের নিজ এলাকায় আত্মীয়-স্বজন, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিপুল সংখ্যক স্থানীয় মানুষের উপস্থিতিতে এ দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন সম্পন্ন হয়।

দোয়া মাহফিলে মরহুম নুরে ইলাহি নাদিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর দরবারে তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দানের জন্য আকুল প্রার্থনা করেন।
জানা যায়, নুরে ইলাহি নাদিমের জন্ম ১২ জানুয়ারি ২০১৪ ইংরেজি।

গত ৮ মে ২০২৬ ইং শুক্রবার সকাল ১০টার দিকে মাতামুহুরি নদীতে স্থানীয় বালু ব্যবসায়ীদের শ্যালো-ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্টি হওয়া গভীর গর্তে পড়ে সে মর্মান্তিক মৃত্যুবরণ করে।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। নাদিমের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নদীতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, নিহত নুরে ইলাহি নাদিম চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৬ষ্ঠ শ্রেণির বি-টু শাখার একজন মেধাবী ছাত্র ছিল। তাঁর মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানটিতেও শোকের পরিবেশ বিরাজ করছে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews