শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

যৌন ইচ্ছা কমিয়ে দেয় যেসব খাবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

কিছু খাবার রয়েছে সেগুলো খেলে আপনার যৌন ইচ্ছা বৃদ্ধি পাবে। আবার অনেক খাবার রয়েছে যেগুলো খেলে আপনার যৌন আকাঙ্ক্ষা ধীরে ধীরে কমে যায়। এইগুলোকে  অ্যানাফ্রোডিসিয়াক খাবার বলা হয়। তাই যৌন জীবনে সুখী হতে চাইলে এই খাবারগুলো এড়িয়ে চলুন।

 

অ্যালকোহল : অতিরিক্ত অ্যালকোহল সেবনে শরীরের টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়। ফলে যৌন আকাঙ্ক্ষা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

চিজ : চিজ গরুর দুধে তৈরি হলেও তাতে মেশানো হয় নানা ধরনের গ্রোথ হরমোন ও অ্যান্টিবায়োটিক। তাই চিজ বেশি খেলে মেয়েদের শরীরে এক ধরনের হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ফলে তাদের শারীরিক মিলনের ইচ্ছো কমে যায়।

 

কফি : কফির অসংখ্য উপকারিতা রয়েছে। আবার রয়েছে ক্ষতিও। কফি শরীরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডগুলিকে সক্রিয় করে নানা ধরনের স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়ায়। এই ধরনের হরমোন আবার সেক্স হরমোন ও থাইরয়েডের ব্যালান্সে তারতম্য ঘটিয়ে যৌন ইচ্ছা কমিয়ে দেয়।

 

পুদিনা : পুদিনা পাতা শরীর ঠান্ডা করে। এছাড়া পুদিনার মেন্থল শরীরে টেস্টোস্টেরনের ক্ষরণও কমিয়ে দেয়। ফলে যৌন আকাঙ্ক্ষা কমে যায়।

 

কর্নফ্লেক্স : জন হার্ভি কেলগ, যিনি বিশ্ববিখ্যাত কেলগ’স কর্নফ্লেক্স তৈরি করেছিলেন, তিনি আসলে পুরুষদের সেক্স ড্রাইভ কমানোর জন্য এটি তৈরি করেন? কর্নফ্লেক্সে থাকা চিনি আসলে টেস্টোস্টেরনের ক্ষরণ কমিয়ে দেয়। ফলে কমে আসে সেক্স ড্রাইভও।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews