বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ক্রীড়া সংগঠক ইয়াছির আরাফাত বিপু।

রোববার (২৪ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানা যায়।

পরিপত্রে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২ (১৫) অনুযায়ী স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই আইনের ধারা ২ (৪) ও ৮ অনুযায়ী পরিষদের মাননীয় চেয়ারম্যান এ কমিটির অনুমোদন দেন।

গঠিত কমিটিতে কক্সবাজার জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপ-পরিচালক (জেলা সমাজসেবা অফিস), জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংগঠক ইয়াছির আরাফাত বিপু। সদস্য সচিব করা হয়েছে অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুসকে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে।

ক্রীড়া সংগঠক ইয়াছির আরাফাত বিপু কক্সবাজার জেলা ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৫) এর সাবেক অধিনায়ক ছিলেন। এছাড়া তিনি সিটি ক্লাবের সাধারণ সম্পাদক, মোহাজের পাড়া ক্রিকেট একাদশের সাবেক অধিনায়ক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংঘের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অ্যাডহক কমিটির সদস্য মনোনীত হওয়ায় প্রতিক্রিয়ায় ইয়াছির আরাফাত বিপু বলেন, “কক্সবাজারের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। তরুণ ক্রীড়াবিদদের সুযোগ সৃষ্টি, খেলাধুলার পরিবেশ উন্নয়ন এবং জেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews