শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

১০ নম্বর জার্সিতে রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। জার্মানিতে অনুষ্ঠিত সেই আসরে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসেবে নেমেই গোল ও গোল করানোর কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি।

তবে তখন তার গায়ে ছিল ১৯ নম্বর জার্সি। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি ছিল হুয়ান রোমান রিকুয়েলমের দখলে।

এরপর ২০০৯ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে তোলেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হয় তার নতুন অধ্যায়। পরে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২— টানা চারটি বিশ্বকাপে এই জার্সিতেই খেলেছেন তিনি।

২০২২ সালে কাতার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়েই আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন মেসি। এবারও তার নেতৃত্বে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।
আসন্ন বিশ্বকাপে আবারও ১০ নম্বর জার্সি পরবেন মেসি। আর তাতেই গড়বেন নতুন রেকর্ড। নিজের ষষ্ঠ বিশ্বকাপে পঞ্চমবারের মতো ১০ নম্বর জার্সিতে খেলতে নামবেন তিনি, যা আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ।

এতদিন এই রেকর্ড ছিল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দখলে। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে খেলেছিলেন।

এদিকে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়ের জার্সি নম্বরও প্রকাশ করা হয়েছে।

গোলরক্ষক হুয়ান মুসো পেয়েছেন ১ নম্বর জার্সি। জুলিয়ান আলভারেস খেলবেন ৯ নম্বর জার্সিতে। এছাড়া রদ্রিগো দে পল ৭, আলেক্সিস মাক অ্যালিস্টার ২০ এবং লাউতারো মার্তিনেজ খেলবেন ২২ নম্বর জার্সিতে।

অন্যদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের জার্সি নম্বর ২৩। এনজো ফার্নান্দেজ পেয়েছেন ২৪ নম্বর জার্সি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews