শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

বাজেটে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যমাত্রা অবাস্তব: আসিফ মাহমুদ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

 

আসন্ন বাজেটে সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে ৪২ শতাংশ বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে, সেটিকে অবাস্তব ও অত্যন্ত উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, এই লক্ষ্যমাত্রা পূরণ না হলে দেশ তীব্র অর্থনৈতিক সংকটে পড়বে এবং আবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ওপর নির্ভরশীল হতে হবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন আসিফ মাহমুদ। ‘জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারত্ব: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে দলটির যুব সংগঠন জাতীয় যুবশক্তি।

আসন্ন বাজেটে অনুৎপাদনশীল খাত ও বিশেষ থোক বরাদ্দে ব্যয় বাড়ানোর সরকারের ঘোষণা ইতিবাচক হলেও এর অর্থায়ন কোথা থেকে হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির মুখপাত্র।

দেশের বড় ব্যবসায়িক কোম্পানিগুলো কর ফাঁকি দিলেও সাধারণ ও মধ্যবিত্ত নাগরিকেরা নিয়মিত বড় অঙ্কের কর দিচ্ছেন বলেও উল্লেখ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, একজন সাধারণ গাড়িচালক বছরে ৩০ থেকে ৪০ হাজার টাকা ট্যাক্স দেন। এমনকি মোটরসাইকেলচালকদের ওপরও বার্ষিক করের বোঝা বাড়ানো হচ্ছে।

এ সময় এনসিপির মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ এবং আর্থিক খাতে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন এটাই প্রমাণ করে যে সরকার জনস্বার্থের তোয়াক্কা না করে নিজস্ব কিছু সুযোগ-সুবিধা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে উল্টো পথে হাঁটছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে এবং তা আর পেছনে ফেরার সুযোগ নেই। এই গণ-আকাঙ্ক্ষা ফ্যাসিবাদের চিরতরে বিলোপ ঘটাবেই। যারাই পুরোনো ও গণবিরোধী শাসনব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করবে, বাংলাদেশের সচেতন জনগণ তাদের সবাইকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে।

জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, ছায়া বাজেট প্রণয়ন কমিটির উপপ্রধান আবদুল্লাহ আল ফয়সাল, জাতীয় যুবশক্তির জ্যেষ্ঠ সহসভাপতি মো. তুহিন মাহমুদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আয়েশা আহমেদ, জ্যেষ্ঠ সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত প্রমুখ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews