মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মালুমঘাট হাইওয়ে থানায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোঃ শাহিনুর আলম খান এর নেতৃত্বে তেরেঙ্গা হাইওয়ে থানা কম্পাউন্ডে ফলজ ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার( ১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান। কুমিল্লা রিজিয়ন থানার আওতায়ধীন সকল উপজেলার থানা গুলোতে কম্পাউন্ডে ফলজ ও ঔষধি গাছের তারা লাগানোর জন্য সকলকে নির্দেশ প্রদান করা হয়।

তার ধারাবাহিকতায় মালুমঘাট হাইওয়ে থানার ওসি থানার কম্পাউন্ডে ফলজ ঔষধি গাছের চারা রোপণ করেন।

তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রী কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক ও মালুমঘাট এলাকায় ২৫ কোটি বৃক্ষ রোপণ একযোগে সারা দেশে উদ্বোধন করেন। পরদিন থেকে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোঃ শাহিনুর আলম খান সকল থানা গুলোতে বৃক্ষ রোপণ করার নির্দেশ দিলে বৃক্ষ রোপণ শুরু করি। অফিস কম্পাউন্ডে এই মোসুমে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা লাগাবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে থানার বিভিন্ন শ্রেণির কর্মচারী ও পুলিশ সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews