শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

পাঁচলাইশে তিন ফ্ল্যাটে চুরি, জড়িত ২ সদস্য আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মডেল থানা এলাকায় তিনটি ফ্ল্যাটে সংঘটিত চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরী রূপনগর ক্লাব সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকার নাহার ভিলায় বসবাস করেন। গত ৭ জুন ভোররাতে তার পরিবারের তিনটি ফ্ল্যাট—এ/১, বি/১ ও সি/১—এ চুরির ঘটনা ঘটে।

রাত আনুমানিক ৪টার দিকে কন্যা জারিকা ইমানী বিনতে ইউসুফ বাসার ভেতরে এক চোর দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে দেখা যায়, ফ্ল্যাট বি/১-এর ড্রয়িংরুমের জানালার রড ভাঙা এবং বিভিন্ন কক্ষে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।

এ ঘটনায় এ/১ ফ্ল্যাট থেকে প্রায় ৪ ভরি স্বর্ণের চুড়ি, ১ ভরি ব্রেসলেট, স্বর্ণ ও রুপার বিভিন্ন অলংকার, বিদেশি পার্স ব্যাগ, নগদ ৭০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়। পাশাপাশি বি/১ ও সি/১ ফ্ল্যাট থেকেও মোবাইল ফোন, পার্স ব্যাগ ও ডাক্তারি সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী খোয়া যায়।

পরে পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। ১৫ জুন রাত ১১টার দিকে হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে মো. খোরশেদ (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চোরাইকৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জুন সকালে মৌলভীবাজারের রাজনগর থানার কোনাগাঁও এলাকা থেকে ইসমাইল হোসেন (৩৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে কোতোয়ালী এলাকায় একটি স্বর্ণের দোকান থেকে ৪ ভরি ৯ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। একই দিন রাতে খুলশী থানার আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে চোরাই মালামালের আরও অংশ উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল রুপার কয়েন, রুপার চেইন, নূপুর, লেডিস পার্স ব্যাগ ও নগদ ৮৫ হাজার টাকা।

পাঁচলাইশ মডেল থানার এসআই মো. রিয়াদ উছ সালেহীন জানান, চুরির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews