শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ অতীতের মতো ‘গুপ্তবাহিনী’ বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

ইনানী সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

কক্সবাজারের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ জুন) আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম ইকবাল।

নিখোঁজ সায়েমের বন্ধু আরমান জানান, তারা একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এ সময় তিনি সায়েমকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

বিচকর্মী মোহাম্মদ মাহবুব আলম জানান, আরমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন, বিচকর্মী এবং সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ মোহাম্মদ সায়েমকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারের লক্ষ্যে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews