মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনতিতে বাগান সৃজনের কাজের সময় বন্যহাতির আক্রমণ, শ্রমিক আহত তামিমকে আজীবন সদস্য সম্মাননা দিল এমসিসি সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪ জনের সবাই সৌদির নাগরিক লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সভাপতি সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি Mostbet – Fantaziya Idmanı Nədir və Necə İşləyir? – Mostbet-də Fantaziya Liqaları və Turnirlər – key points, tips, and quick explanations Mostbet – Mostbet – Fantaziya İdmanı Nədir – Texnoloji Baza – Mostbet-də Fantaziya Turnirləri – Addım-addım Qurulum ইনানী সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

চুনতিতে বাগান সৃজনের কাজের সময় বন্যহাতির আক্রমণ, শ্রমিক আহত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের আজিজনগর বনবিট এলাকায় বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে এক শ্রমিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে চুনতি রেঞ্জের আওতাধীন আজিজনগর বনবিটের পশ্চিম ভিলেজারপাড়া এলাকার মজিদের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফিরোজ আহামদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী গ্রামের বাসিন্দা। তিনি মজলু আহামদের ছেলে।

আজিজনগর বনবিট কর্মকর্তা রেজাউল হক জানান, বনবিভাগের বাগান সৃজন কর্মসূচির আওতায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন ফিরোজ আহামদ। এ সময় ৫ থেকে ৬টি বন্যহাতির একটি পাল ঘটনাস্থলে চলে আসে। একপর্যায়ে একটি হাতি শুঁড় দিয়ে তাকে সজোরে আঘাত করলে তিনি প্রায় ৩০ ফুট নিচে একটি খাদে পড়ে যান।

তিনি বলেন, হাতির পাল সরে গেলে বনবিভাগের কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, খবর পাওয়ার পরপরই বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তার শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। বনাঞ্চলে বাগান সৃজনসহ বিভিন্ন কার্যক্রম চলমান থাকায় শ্রমিকদের বন্যপ্রাণীর বিচরণ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বনবিভাগ। সাম্প্রতিক সময়ে চুনতি অভয়ারণ্য এলাকায় বন্যহাতির বিচরণ বৃদ্ধি পাওয়ায় বনকর্মী ও স্থানীয়দের মধ্যে সতর্কতা জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews