বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

মাতামুহুরি উপজেলা যুবদলের কমিটি স্থগিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মাতামুহুরিতে যুবদলের কমিটি স্থগিত,
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার যুবদলের কমিটি স্থগিত করা হয়েছে।
বুধবার ( ০১ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক( দপ্তর) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখার কথা বলা হয়েছে।
এদিকে মাতামুহুরি উপজেলা যুবদলের তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানান। আগামী কমিটিতে দলের দু:সময়ে যারা আন্দোলন, মামলা, হামলা, জেল জুলুমের শিকার হয়েছে তাদেরকে নিয়ে কমিটি গঠন করার আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews