
টানা ভারি বর্ষণের ফলে বন্যার পানিতে কক্সবাজারের চকরিয়া উপজলা কৈয়ারবিল সোনাইছড়ি নদীতে ভেসে যায় সজিব দাস(১৩)। গতকাল শনিবার বিকেলে কৈয়ারবিল ঠৌড়া পাড়ার সোনাইছড়ি নদীতে এ ঘটনা ঘটে। চকরিয়া উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় ২৪ ঘন্টা চেষ্টা চালিয়ে রবিবার বিকেল ডুবুরি দল তার মৃত দেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন কৈয়ারবিল ৫ নং ওয়ার্ডের এমইউপি আক্তার আহমেদ। তিনি ভোরের কণ্ঠকে জানান, নিহত সজিব দাস কুতুব দিয়া উপজেলার আলী আকবর ডেইল পাড়ার তোয়ান দাসের ছেলে। নিহত সজিব দাস চকরিয়া কৈয়ারবিলে রুপী দাসের( নানী) সাথে থাকতেন। বন্ধুদের সাথে বের হয়ে নদীতে পড়ে নিখোঁজ হন। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ২৪ ঘন্টা পর তাকে মৃত উদ্ধার করেন।
উপজেলা সহকারি কমিশানর(ভূমি) রুপায়ন দেব জানান, নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ বহনের এম্বুলেন্স ভাড়া ও নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।