রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ অতীতের মতো ‘গুপ্তবাহিনী’ বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী চকরিয়া আবাসিক হোটেলে পুলিশের অভিযান ,আটক ৩ নারী পুরুষ রাতের আঁধারে মাতামুহুরি সেতুর নিচ থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে কোটি টাকার সেতু প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তির আগে মক্কায় তিন দেশের নেতাদের জুমার নামাজ আদায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না : রাশেদ খাঁন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর

চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের নির্দেশনায় কক্সবাজারের চকরিয়ায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রয়োজনীয় হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকাল ৪ টার সময় চকরিয়ায় এ হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (DPHE) জরুরি সাড়াদান কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

চকরিয়া উপজেলা ও মাতামুহুরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, বন্যা ও পাহাড়ধসের পর ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দুর্যোগ পরবর্তী সময়ে নানা ধরনের পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে দুর্গত মানুষের মধ্যে প্রয়োজনীয় হাইজিন সামগ্রী বিতরণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ২০২৬ সালের আকস্মিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, বন্যা ও পাহাড়ধসের পর ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুর্গত মানুষের মধ্যে বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় হাইজিন সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলম মুন্না, কক্সবাজার জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগম, চকরিয়া পৌরসভা মহিলা দলের সভাপতি রিফাত হায়দার, চকরিয়া উপজেলা মহিলাদলের নেত্রী রুনা আক্তার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews