
আকতার মিয়া,মহেশখালী প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসন ও টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্ট সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, মাঠ প্রস্তুতি, খেলোয়াড়দের অংশগ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসন ও টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সংশ্লিষ্টরা টুর্নামেন্টটি সফল করতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।