
কক্সবাজারের অহংকার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আনন্দ মিছিল ও পথসভা করেছে চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শিকলঘাট স্টেশনে লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জসিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন নুর মোহাম্মদ মানিক ও এম জসিম উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন উর রশিদ বাদশা, সহসভাপতি হাজী আইয়ুব আলী ও মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ও আবু ইউসুফ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, বেলাল উদ্দিন, জামাল উদ্দিন কোম্পানি ও মাজাহারুল ইসলাম মিল্টন।
এছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি আবদুল খালেক, যুবদলের ফরহাদুল ইসলাম, আবদুল নবী, শামসুল আলম, মোহাম্মদ জলিল ও খালেক, কৃষক দলের রফিক আহাম্মদ, শ্রমিক দলের মনির সিকদার, স্বেচ্ছাসেবক দলের আবু তৈয়ব, ছাত্রদলের আহ্বায়ক নাহিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আনন্দ মিছিলটি শিকলঘাট স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা সালাহউদ্দিন আহমেদের নতুন দায়িত্বকে কক্সবাজারবাসীর জন্য গৌরবের বিষয় উল্লেখ করে তাঁর সফলতা কামনা করেন।