রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা চকরিয়ায় দোয়া – মোনাজাতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন রামু কাউয়ারখোপবাসীর একদফা দাবি—রামুর সঙ্গেই থাকতে চাই “আমরা কাউয়ারখোপ ইউনিয়নবাসী, রামু উপজেলাতেই আছি, রামুতেই থাকবো। সালাহউদ্দিন আহমদ এলজিআরডি মন্ত্রী হওয়ায় চকরিয়া লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল মাতামুহুরিতে ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির অভিযোগ আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন

চকরিয়ায় দোয়া – মোনাজাতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের আপোষহীন নারী। বিএনপির সাবেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার ( ১৫ আগস্ট) বিকেলে চকরিয়া লক্ষারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনের সঞ্চালনায় খতমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্যরা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সব সময় পথ দেখিয়ে নিয়ে যায়।‘আজ আমাদের জন্য একটা আনন্দের দিন। এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।’ বিএনপিকে একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আরও বলেন ‘আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব, বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা আধুনিক গণতান্ত্রিক দল হিসাবে গড়ে তুলতে চাই, যা সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।’

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনর রশিদ বাদশা, সহ-সভাপতি হাজ্বী আইয়ুব আলী ও মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ও আবু ইউসুফ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, বেলাল উদ্দিন, জামাল উদ্দিন কোম্পানি, মাজাহারুল ইসলাম মিল্টন, যুবদলের সাবেক সভাপতি আবদুল খালেক, যুবদল নেতা মিজানূর রহমান, তৌহিদুল ইসলাম ফরহাদ, ওয়ার্ড বিএনপির সভাপতিদের মধ্যে আবদুল নবী, শামসুল আলম, মোহাম্মদ জলিল, খালেক, কৃষক দলের সভাপতি রফিক আহাম্মদ, শ্রমিকদলের সভাপতি মো: আলমগীর, মনির সিকদার, ছাত্রদলের আহবায়ক নাহিদসহ বিএনপি পরিবারের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করি, তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব এবং তার আত্মকে শান্তি দান করেন। একই সঙ্গে আমরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যও দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews